মানিক দাস
চাঁদপুরের হাইমচরে চোরাই মামলায় ১২ ভোল্টের একটি ব্যাটারিসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহজমপুর এলাকার আলগী পশ্চিম বাজার সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মহজমপুরের দেওয়ান বাড়ির শাকিল দেওয়ান (২৫) ও মধ্য চরভাঙ্গা গ্রামের আনোয়ার হোসেন (২৮)।
পুলিশ জানায়, হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই ফারুক উল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১৫ হাজার টাকা মূল্যের ‘এইচ পাওয়ার’ ব্র্যান্ডের একটি ব্যাটারি জব্দ করা হয়।
এ ঘটনায় হাইমচর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর-২৯, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬ জিআর নম্বর-২৫৫।
পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


