মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৫

স্টাফ রিপোর্টার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে । জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায় ২৮ সেপ্টেম্বর চাঁদপুর শহরের খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থেকে ওয়াপদা গেট (প্রধানীয়া বাড়ি) মোঃ ইমরান প্রধানীয়া (২৮), মধ্য তরপুরচন্ডি (মিজি বাড়ি) মোঃ রাকিব হোসেন (২৮), ষোলঘর পাকা মসজিদ, (বেপারী বাড়ি) জহিরুল ইসলাম স্বাধীন (২৯)ও খলিশাডুলী (মজুমদার বাড়ি) মোঃ জিহাদ হোসেন (২৬) কে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়।

এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ১০(ক)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা বাদী হয়ে একটি নিয়মিত দায়ের করেছে।

অপরদিকের ২৯ সেপ্টেম্বর কবি নজরুল সড়কের নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে ট্রাকরোড(হানিফ ঢালির বাড়ি) মোঃ আলী হোসেন (২০) কে ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ মোবাইল কোটের মাধ্যমে আসামীকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে ।