মোহনপুর ১৭ জেলে আটক

স্টাফ রিপোর্টার

মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে মেঘনা নদী থেকে ১৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় চারটি ইঞ্জিনচালিত কাঠের জেলে নৌকা ও ১ হাজার ৪০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।

১৫ অক্টোবর পূর্ব রাতে নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের আওতাধীন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মতলব উত্তর থানার বাহেরচর ও নাসিরারচর এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন। এ সময় নৌকা ও জালসহ ১৭ জেলেকে আটক করা হয়।
সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইঞ্জিনচালিত পুরোনো কাঠের জেলে নৌকায় করে নিষিদ্ধ কারেন্টজাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ আহরণের অভিযোগে তাঁদের আটক করা হয়।

অভিযানকালে, আটক ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৪০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল এবং চারটি ইঞ্জিনচালিত পুরোনো কাঠের জেলে নৌকা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত, ২০১৩) অনুযায়ী পৃথক ৭টি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ১৭ আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়।