স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেয়ারডিল মাদকসহ মো. সাইফুল ইসলাম পাটোয়ারী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) চাঁদপুর শহরের তালতলাস্থ পাটোয়ারী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাইফুল ইসলাম পাটোয়ারীর একতলা ভবনের পূর্ব পাশে অবস্থিত দুই কক্ষের একটি ইউনিটে তল্লাশি চালানো হয়।
অভিযানে তার কাছ থেকে একটি সিনথেটিক শপিং ব্যাগের ভেতরে পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় ভারতের তৈরি কোডিন ফসফেট ও ক্লোরফেনিরামিন মিশ্রিত তরল মাদকদ্রব্য, বাণিজ্যিক নাম ‘ফেয়ারডিল’, ১০ বোতল উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


