মো. মাসুদ রানা, কচুয়া :
শেখ হাসিনার পতন হওয়া ও দেশ ছাড়ার খবরে চাঁদপুরের কচুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও আলোচনা সভা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানীয়ার উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা করা হয়। আনন্দ মিছিলটি পালাখাল মডেল ইউনিয়নের বাচাঁইয়া, মেঘদাইর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ হয়ে মেঘদাইর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানীয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিরেন, কচুয়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিয়াজী, সদস্য ইয়ার আহমেদ মজুমদার,পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কবির হোসেন, চাঁদপুর জেলা যুবদলের সদস্য সেলিম প্রধান, বিএনপি নেতা মাওলানা জসিম উদ্দিন, মোক্তার মোল্লা,ডা. জাকির হোসেন, গিয়াস উদ্দিন মজুমদার, ইব্রাহিম মজুমদার, আসিফ সালাম, এমরান হোসেন ও সাইফুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সংঠনের নেতাকর্মীসহ আরো অনেকে।


