মো মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়ার সাচার বাজারে বিএনপি দলীয় নেতাকর্মীদের ছবি সম্মিলিত সাটাঁনো কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিরে ফেলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। রবিবার বিকেলে সাচার পশ্চিম বাজার থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে সুরমা বাস কাউন্টারে প্রতিবাদ সভা করা হয়।
সাচার ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন মজুমদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারন সম্পাদক গাজী রশিদ প্রমুখ।
প্রতিবাদ সভায় নেতাকর্মীরা কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর সমর্থিত দলীয় নেতৃবৃন্দের ছবিসহ পোষ্টার-ব্যানার ছিরে ফেলার নিন্দা জানিয়ে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।


