স্টাফ রিপোর্টার:
ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর (ইধহমষধ ছজ) ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি করেছে সোনালী ব্যাংক পিএলসি।
সোমবার (৩ আগস্ট) বিকেলে সোনালী ব্যাংক পিএলসি চাঁদপুর প্রিন্সিপাল অফিসের উদ্যোগে রাজু চত্বর থেকে র্যালিটি বের করা হয়।
‘বাংলা কিউআর ব্যবহার করি, ডিজিটাল বাংলাদেশ গড়ি, নিরাপদ ও সহজ লেনদেন করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিটি শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শপথ চত্বর, কালীবাড়ি মোড় ও কুমিল্লা রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্কাউটের একটি বাদক দল অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা পথচারীদের মাঝে বাংলা কিউআর কোডের মাধ্যমে নিরাপদ ও সহজ ক্যাশলেস লেনদেনের সুবিধা তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায়, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মানিক সরকার, চাঁদপুর শাখার ম্যানেজার মো. মফিজ উদ্দিনসহ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং নগদবিহীন লেনদেনকে আরও জনপ্রিয় করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


