প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে যৌথ তারবিয়াতে শেখ মোঃ জয়নাল আবেদীন বলেন দেশ আজ অর্থনৈতিকভাবে বড় ধরনের সংকট অতিক্রম করছে। দুর্নীতিবাজ স্বৈরশাসক দেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্স ভ্যাটের টাকায় জমাকৃত রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং পাচার করে দেশকে আজ তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছে। ব্যাংকে আমানতকারীরা চেক পাঠালে তা ডিজঅনার হচ্ছে। দেশের জনগোষ্ঠীর মধ্যে প্রায় শতকরা আশি ভাগ শ্রমিক,বিগত দিনে শ্রমিকদের সর্বক্ষেত্রে অবমূল্যায়ন ও বঞ্চিত করা হয়েছে । শ্রমিকদের স্বাভাবিক জীবন যাপন করার মতো কোনো ব্যবস্থা করা এবং তাদের ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ হয়নি। দেশের সমৃদ্ধি উন্নয়ন উৎপাদন প্রবৃদ্ধি যাই কিছু বলেন শ্রমিকের হাত ছাড়া সম্ভব নয়। তাই আমি মনে করি আগামী দিনেও শ্রমিকের ঘামঝড়া অর্থেই দেশ পুনরায় সমৃদ্ধ হবে। তাই শ্রমিকদের মূল্যায়ন করতে হবে।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ তারবিয়াতে শ্রমিকদের আওতাধীন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে হোটেল শ্রমিক,নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিকসহ অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


