মো. মাসুদ রানা:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া উপলক্ষে চাঁদপুরের কচুয়ার সাচারে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ করা হয়েছে।
সোমবার বিকালে সাচার বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাচার ইউনিয়ন শাখার আয়োজনে এ গণ সমাবেশ করা হয়। ইসলামী আন্দোন বাংলাদেশ সাচার শাখার সভাপতি মুফতি জোনায়েদ আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবদীন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলাম আন্দোলন বাংলাদেশ কচুয়া শাখার উপদেষ্টা মাওলানা যোবায়ের আহমাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কচুয়া শাখার সভাপতি মুফতি মো. মোজাম্মেল হক,সাচার ইউনিয়ন শাখার ছদর মাওলানা হারুনুর রশিদ সহ আরো অনেকে। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


