সাগর আচার্য্য:
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার পূজামণ্ডপ কমিটির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ বিল্লাল হোসেন মিয়াজী।
এসময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা সনাতনীদের পাশে আছে। সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা সকলেই একে অপরের জন্য। আমরা সকলে মিলেই অসাম্প্রদায়িক এই বাংলাদেশে মিলেমিশে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবো।
তিনি আরো বলেন, চাঁদপুরে শারদীয় দুর্গোৎসব সুশৃঙ্খল ও সফলভাবে উদযাপনে আমাদের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা মন্ডপ পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করবে নিশ্চয়ই। সম্প্রীতি রক্ষায় আমাদের সার্বিক সহযোগিতা আগেও যেমন ছিলো এখনো ঠিক তেমনই থাকবে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা সোহেল আহমেদ চিশতি ও গীতা পাঠ করেন পংকজ মল্লিক।
বাংলাদেশ জেলা জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমীর অ্যাডঃ শাহাজান খানের সভাপতিত্বে ও পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক অ্যাডঃ মাসুদুর ইসলাম বুলবুল, সহঃ সাধারাণ সম্পাদক অ্যাডঃ শাহাজাহান মিয়া, শহর জামায়েত নেতা সাইফুল ইসমাল সবুজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, দপ্তর সম্পাদক রণজিৎ সাহা মুন্না, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা ও সাধারণ সম্পাদক সুমন সরকার জয়।
এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দ।


