আমান উল্লাহ খান ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ অক্টোবর বিকালে দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২নং বালিথুবা ইউনিয়ন সেক্রেটারী তাহমিদুল ইসলামের সঞ্চালনায় ২নং বালিথুবা ইউনিয়নের আমীর হাফেজ আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা নায়েবে আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা আবুল হোসাইন, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা কফিলউদ্দিন, সাবেক আমির মাওলানা মু. ইউনুস হেলাল, পৌরসভার সহকারী সেক্রেটারী মু. শাখাওয়াত হোসাইন, জেলা ছাত্রশিবির সভাপতি
মু. মোহররম আলী, ফরিদগঞ্জ মাজলিসুল মুফাচ্ছিরিন সভাপতি মাওলানা আবু সাইদ।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে কোন জিনিসের অভাব নাই, অভাব শুধু ভালো মানুষের, যারা আল্লাহকে ভয় করবে, তাদের পকেটে মানুষ টাকা ঢুকবে না। আগামীতে আমাদের যে দিন গুলো আসতেছে, সে দিনগুলো ইসলামের বিজয়ের সম্ভাবনা দিন, তাই আমাদের যে স্থানে দূর্বল সে স্থানে গুরুত্বসহ কারে কাজ করতে হবে। আলকোর আনের শাসন সুনিশ্চিতই ইসলামের বিজয়। ইসলামের আদর্শ অমুসলিদের নিরাপত্তার দায়ীত্ব প্রদান করা। আর এসবই বাংলাদেশ জামায়াতে ইসলাম বিশ্বাস করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ আবু তাহের, মাওলানা আলমগীর হোসাইন, আবদুল বারেক নাঈম। ২নং ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশন, ওলামা বিভাগ, কর্মী, ছাত্রশিবির ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।


