হাসান আল মামুন:
হাইমচর উপজেলার ছয়টি পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিজ আহমেদ মানিক।
শুক্রবার ১১ অক্টোবর সন্ধায় উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দির উদযাপন পরিষদের সভাপতি বিবেকলাল মজুমদার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি লক্ষণ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাইমচরে শ্রী শ্রী দুর্গা পুজা আপনারা সুন্দরভাবে উদযাপন করতে পারছেন কিনা সেটি দেখতে এসেছি আমরা। আমার আসলে ধারণা ঐ পরিবর্তন হয়ে গেছে। আমার ধারণা ছিলো আমরা মুসলমান হিসেবে মসজিদে আমরা নামাজ পড়তে যাই, মহিলারা বাড়িতে নামাজ পড়েন। কিন্তু এই হিন্দু ধর্মের পুরুষের থেকে মহিলারা বেশি মন্দিরে পূজা করতে আসে। আমি আপনাদেরকে অনুরোধ করবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান এবং আমরা পরিবারের জন্য আপনারা প্রার্থনা করবেন।
তিনি আরও বলেন, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে ক্রমান্বয়ে সমাধান করার চেষ্টা করব। এবং আশা করি সেই সমস্যার সমাধান গুলো করতে পারবো। আমরা আপনাদের পাশে সব সময় থাকবো। এবং আপনারও আমাদের পাশে সবসময় থাকবেন। তবে হিন্দু সম্প্রদায়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা নিজেদেরকে কোনদিন সংখ্যালঘু হিসেবে এই শব্দটা আর উচ্চারণ করবেন না। আমরা সবাই বাংলাদেশী, এই মনভাবে বিশ্বাস করি। এবং এই যে বাংলাদেশে আমরা সবাই একসাথে চলতে পারি একসাথে সুন্দরভাবে বসবাস করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর হক বাবুল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, শ্রী শ্রী জগন্নাথ মন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি অনিল কৃষ্ণ, সাধারণ সম্পাদক রিপন স্বর্ণকারসহ চাঁদপুর জেলা বিএনপি ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


