ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণে ওয়ার্ড বিএনপি’র সম্মেলন

ফারাবী খান:

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষে ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন অধীনস্থ ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো ফারুক আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবু জাফর মো খসরু মোল্লা,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম পাটোয়ারী, মোঃ মাসুদ আলম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক নেতা মাহবুব হাসান সুমন, উপজেলা বিএনপির সদস্য টিপু পাটোয়ারী, সদস্য লোকমান হোসেন দর্জি। ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ খান, কাজী ইকবাল হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসাইন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান খাঁন, উপজেলা মহিলাদলের সভাপতি রেবেকা সুলতানা। উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন তপাদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক নূরে আলম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত নয়ন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত পাটোয়ারী সহ ইউনিয়ন বিভিন্ন ওর্য়াড থেকে আগত ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।