মো. মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়ায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে স্থানীয় যুবসমাজের আয়োজনে পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে সেঙ্গুয়া একাদশ ও পালাখাল মুযক্তিযোদ্ধা একাদশ খেলোয়ারদের প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার। খেলায় সেঙ্গুয়া একাদশকে ০১ গোলে হারিয়ে পালাখাল মুক্তিযোদ্ধা একাদশ বিজয়ী লাভ করে। পরে বিজয়ী খেলোয়ারদের মাছে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলাটি আয়োজন করেন স্থানীয় যুবক নাসির হোসেন, আমান উল্যাহ, মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা। এদিকে খেলাটির রেফারির দায়িত্ব পালন করেন মো. ছিদ্দিকুর রহমান।
এসময় বিএনপি নেতা মাহবুব আলম,উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল নেতা রানা আহমেদ সহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


