মো. মাসুদ রানা:
শিক্ষাথীদের মনোবল জাগ্রত ও উদ্ধুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন করেছে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতন। জমকালো আয়োজনে ওই বিদ্যালয়ের প্লে থেকে ৪র্থ শ্রেনির শিক্ষার্থীদের ক্লাস পার্টি ও ৫ম শ্রেনি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সমন্বয়ে এ যেনো মিলনমেলায় পরিণত হয়। গ্রামের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এমন ব্যতিক্রমী আয়োজন। প্রতি শ্রেনি কক্ষে কেক কেটে ক্লাস পার্টি পালন করা হয়। পুরো বিদ্যালয় ছিল মনোমুগ্ধকর। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দে মেতে উঠে। পরে ৫ম শ্রেনির বিদায় শিক্ষার্থীরা তাদের মুনোমুগ্ধকর আবৃতি পেশ করেন। তাছাড়া ওই তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের অভিভাবকরা নিকেতনের শিক্ষার মান উন্নয়নে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও পরিচালনা পর্ষদের ভূমিকা থাকবে এমনটাই প্রত্যাশা কামনা করেন তারা।
তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের সভাপতি মো. আব্দুল মোতালেব মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাকিব আল হাসান জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট শিক্ষানূরাগী মো: সুলতান আহমদে, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, মাসুদ রানা, বিদ্যালয়ের পরিচালক সদস্য লিটন মিয়া, মহসীন প্রধান, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম প্রধান, অভিভাবক জাহাঙ্গীর আলম সরকার, মোস্তফা কামাল সহ আরো অনেকে। পরে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, পালাখাল ছালেহিয়া আলিম মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল কুদ্দুস খান।


