পাইকপাড়া উত্তর জামায়াত সভাপতি মাও: আনিছ, সেক্রেটারী আরিফ

ফারাবী খান:

ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর (রুকন) সভা অনুষ্ঠিত হয়েছে। রুকন/সভায় ইউনিয়নের সাবেক সভাপতি মাও: আনিছুর রহমানকে পুনরায় নির্বাচিত করে এবং জেলা ছাত্রশিবিরের সাহিত্য বিষয় সম্পাদক মো. আরিফুল ইসলামকে সেক্রেটারী হিসেবে নির্বাচিত করা হয়েছে। অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি হিসেবে মাও: আবু জাফর মঞ্জু, সহ-সেক্রেটারী মহসীন উদ্দিন ও আবুল হোসেন।

৪ ডিসেম্বর (বুধবার) পাইকপাড়া উত্তর ইউনিয়নে (রুকন) এক সভায় একমিটির অনুমোধন দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাখাওয়াত হোসেন, সহ-সেক্রেটারী মাও: আবু তাহেরসহ ইউনিয়নের নেতাকর্মীর ও প্রত্যেক ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন।