মো. মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সাচার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদস্যদের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে ২০২৫-২০২৬ সালের এ নতুন কমিটি গঠন করা হয়।
এতে নুরুল হক প্রধান পূনরায় সভাপতি (দৈনিক মানবজমিন), সাধারন সম্পাদক মো. জামাল হোসেন (দৈনিক গণজাগরণ) ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (দৈনিক যায়যায় বেলা)কে নির্বাচিত হয়। এদিকে পূর্বের কমিটির বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করে নতুন কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেন কাউছার আহমেদ, সদস্য সচিব জিসান আহমেদ নান্নু ও সদস্য শাহজাহান সরকার। এসময় রিপোর্টাস ইউনিটির সদস্য মাসুম বিল্লাহ মাদানী, মাসুদ রানা বিল্লাল মাসুম, মশিউর রহমান, জুয়েল রানা,আবু ইউসুফ উদয়,শাহজাহান সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সাধারন সভার মাধ্যমে কচুয়া উপজেলা রিপোর্টাস ইউনিটির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।


