চাঁদপুরের আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার: ময়নাতদন্তে হত্যা মামলা

সুমন আহমেদ:

চাঁদপুরের আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি(২৮) লাশ  উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানায়  মামলাটি দায়ের করেন। পোস্টমর্টেম রিপোর্টের উপর ভিত্তি করে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হতে পারে।

রোববার (২ফেব্রুয়ারি২০২৫) দুপুর আড়াইটায় চাঁদপুরের সদর উপজেলার বিপণীবাগের রূপসী  আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি (২৮) সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আদুরভিটি গ্রামের হাবিব উল্ল্যা সরদার ছেলে রুবেল হাসান রাফি (২৮)।

এদিকে পুলিশ নিহত রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটনে তার সঙ্গে থাকা যুবককে খুঁজছে বের করার চেস্টা করছে। এ যুবককে খুঁজে পেলে মৃত্যুর মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে ধারনা করা হচ্ছে।

রুবেলের বড় ভাই প্রবাসী চাঁন মিয়া জানান, রুবেল কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আমরা মামলা দায়ের করবো।

চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, রুবেল হাসান রাফি (২৮) লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিহত যুবকের সাথে যে ছিলো তাঁকে পুলিশ খুঁজছে বের করার চেস্টা করছে।