মানবতার প্রদীপ ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদগঞ্জ মানবতার প্রদীপ ফাউন্ডেশন উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

১৮ মার্চ মঙ্গলবার বিকালে ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়ন পরিষদ মাঠে মানবতার প্রদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শামীম ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের পাটোয়ারী, বিশেষ অতিথি ইউনিয়ন সচিব দেলোয়ার হোসেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাংবাদিক জাহিদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।

ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে মানবতার প্রদীপ ফাউন্ডেশনের সভাপতি মো. শামীশ ওসমান তার বক্তব্য বলেন, গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। মানুষের জন্য কাজ করতে পারলে অনেক ভালো লাগে, আমাদের যারা সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ জানাই।

ইফতার সামগ্রী বিতরনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রাহুল, মেহেদী হাসান, মোঃ ইয়ামিন হাসান, রাফি পাটোয়ারী, রবিউল হাসান, সাগর হোসাইনসহ ইউনিয়নের আরো অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।