ফরিদগঞ্জে এনসিপির আয়োজনে ইফতার মাহফিল

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ মার্চ ফরিদগঞ্জ মিজিদিয়া কামিল মাদ্রাসার হলরুমে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি, ছাত্র-শ্রমিক পেশাজীবী, অ্যাক্টিভিস্ট ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সরকারি কলেছে শিক্ষার্থী মো. আতিক হোসেনের সঞ্চালনায় ও জাতীয় নাগরিক পার্টি’র উপজেলা প্রতিনিধি শরীফুল ইসলাম (দেওয়ান শরীফ) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব মোঃ মিরাজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা সেক্রেটারী মোঃ শাখাওয়াত হোসেন। ফরিদগঞ্জ পৌর যুবদল সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন, জাতীয় নাগরিক পার্টির যুব উইংস মেহেদী হাসান তানিম, ফরিদগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবির সেক্রেটারী মোঃ রবিউল আজম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি তিতুমীর কলেজর সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল নোমান নীরব, জাতীয় নাগরিক পার্টির সদস্য, এড.আঃ জাব্বার, সৈকত আমিন, আলহাজ্ব আব্দুর রহমান মিয়াজী, রিয়াদ হোসেন, আলী আশরাফ, মাহাবুব রাব্বানী, জিহাদুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, দেশ ও জাতী গঠনে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামির বাংলাদেশ গঠনে কাজ করবো, আমরা সকলে ফ্যাসিবাদ বিরোধীর ক্ষেত্রে ঐক্যবদ্ধ, এইনতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোন ঠাই নাই, ফ্যাসিবাদীরা বাংলার জমিনে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ফ্যাসিবা বিরোধীতে আমরা সকলে এক ও অভিন্ন।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ
মুফতি মাওলানা এইচএম আনোয়ার মোল্লা।