কচুয়ার জামায়াতে ইসলামের গণসংযোগ

মো. মাসুদ মিয়া: 
কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাওয়াতী উপলক্ষে দাওয়াতি গণসংযোগ ও  লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে পালাখাল বাজারের ব্যবসায়ী, সাধারন মানুষ ও পথচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে দাওয়াতী গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জসিম উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা এসব কার্যক্রম ও গনসংযোগ করেন। দাওয়াতী গনসংযোগ শেষে বক্তব্য রাখেন, ইউনিয়ন আমীর মাওলানা মো. জসিম উদ্দিন।
নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তাদেরকে আশ্বস্ত করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়াবে,তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজকে দূর করতে বলিষ্ঠ পদক্ষে গ্রহণ করবে। এবং আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করতে ভূমিকা রাখবে।
এসময় গনসংযোগে ইউনিয়ন সেক্রেটারী মো. হাসান আহমেদ, জামায়েত নেতা মিজানুর রহমান, কুতুব উদ্দিন নোমান, রবিউল ইসলাম, গোলাম মহিউদ্দিন, বোরহান উদ্দিন, ছানাউল্যাহ, আব্দুর রশিদ, ফখরুদ্দিন, হাজী রুহুল আমিন, খায়রুল  আলম খোকন ও ছাত্র শিবির নেতা সজীব হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহন করেন।