ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাবেক সাধারণ সম্পাদক রামদাসের বাঘ খান বাড়ির আতিক খান বিএনপির নেতাকর্মীদের মেরে পেলার হুমকি দেন ফেসবুক লাইভে এসে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এবং এনিয়ে ইউনিয়ন ও উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নিন্দার ঝড় উঠে।
জানা যায়, আতিক খান সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান ও সাবেক উপজেলার চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারের গ্রুফে রাজনীতি করতেন লাইভে এসে তিনি বলেন গত কয়েকদিন বিএনপি জামাত যা করতেছে আমরা ইচ্ছে করলে ঘর থেকে টেনে নিয়ে এসে মেরে পেলতে পারি। কিন্তু আপনাদের মত আমরা তা করবো না। এমন একটা লাইভ গত কয়েকদিন ফেসবুকে ভাইরাল হয়।
এই বিষয় আতিক খানের সাথে মুঠোফোনে ফোন দিলে বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি।


