ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট অভিযানে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমানে ইউনিয়ন প্রতিনিধি আবদুস সাত্তার পাটোয়ারীকে ডেভিল হান্ট অভিযানে আটক করা হয়েছে। একই দিনে পাইকপাড়া দক্ষিণ ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা শরীফ পাটোয়ারীকে আটক করেছে। অভিযানটি পরিচালনা করা হয় বৃহস্পতিবার ৮মে গভীর রাতে।
তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করে শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার এসআই আরিফ হোসেন সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
পরে তাদেরকে চলতি বছরের ২০ফেব্রুয়ারী ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় (২০২২ সালে উপজেলা বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ দেখিয়ে) আটক দেখিয়ে শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ডেভিল হান্টের আওতায় তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।


