জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বিতরণের জন্যে বরাদ্দকৃত ১৬ বস্তা দুঃস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির নিজ ঘরে মজুদ করেন। এলাকায় এ খবর জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। তিনি রাতে ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করে মামলা রুজু করার নির্দেশ দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ জানান, মজুদকৃত চালগুলো জব্দ করে থানায় নেয়া হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা জানান, দুঃস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল বিতরণ না করে ঘরে মজুদ রাখার নিয়ম নেই। অভিযুক্ত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


