ইসলামী আন্দোলন নেতার বাবার ইন্তেকালে জেলা নেতৃবৃন্দের শোক

প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল কুদ্দুসের বাবা জহিরুল ইসলাম ফকু ১৪ জুন শনিবার বিকাল ৩.৩০টায় চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর ফেমাস হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন
রাশেদসানী। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম জহিরুল ইসলাম ফকু একজন দ্বীনদার আল্লাহয়ালা মানুষ ছিলেন। তিনি সাধাসিধে জীবনযাপন করতেন। সদা হাসোজ্জল ও সদালাপী, অমায়িক লোক ছিলেন মরহুম জহিরুল ইসলাম। মরহুমের ইন্তেকালে তরপুরচন্ডীবাসি একজন অভিভাবক হারালো। যা পূরণ হবার নয়।
নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন এবং তার রেখে যাওয়া ৩ ছেলে ২ মেয়ে, স্ত্রীসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে মরহুম জহিরুল ইসলাম ফকুর জানাজা ১৪ জুন রাত ১০টায় মরহুমের বাড়ির সামনে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা মাওলানা মোস্তফা আল-হাসান। জানাজা ও দাফনকাজে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা সহ-সভাপতি মাওলানা কাউসার আহমাদ, সাংগঠনিক সম্পাদক  মাওলানা ফরহাদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আহসান হাবিব, ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি মারুফ সরদার, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি কাশেম খান, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মারুফ চোকদারসহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান।