ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপির পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই-২০২৫) বিকালে পাইকপাড়া চৌরাস্তা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাজী হারুনুর রশিদের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সভাপতি তোফায়েল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাশার সোহেল। এসময় তিনি বলেন,
আমি এই ওয়ার্ডের নের্তৃবৃন্দর কাছে অনুরোধ রাখবো, আপনারা যে ব্যক্তিকে সদস্য হিসেবে যুক্ত করবেন, অবশ্যই তার বিষয়ে খোজ খবর নিবেন, সে পূর্বে কোন রাজনীতিতে ছিলো, বর্তমানে তার কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা, সে বিএনপিকে কোন বিভ্রান্ত করতে চায় কিনা। আর সবাই শতর্ক থাকবেন, কোন শৈরাচারের দোসর যাতে বিএনপিতে যুক্ত হতে না পারে। সে বিষয়ে খেয়াল রাখবেন। বিএনপি একটি আদশ্যের রাজনৈতিক দল, এদলের সদস্য হবে আদর্শবান। তবে পুরাতন সদস্যকে আহে মূল্যায়ন করতে হবে। এসময় তিনি আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কাণ্ডারি এম.এ হান্নান সাহেবের জন্য দোয়া করবেন, যাতে করে উনি আগামি নির্বাচনে ধানের শীর্ষ মার্কা নিয়ে আমাদের মাঝে আসতে পারে এবং আমরা সকলে সংগঠিত হয়ে, সু-শৃঙ্খল ভাবে আগামি সংসদ নির্বাচনে ফরিদগঞ্জের উন্নয়নের সার্থে ধানের শীর্ষ মার্কায় নির্বাচিত করবো,
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহমেদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন বেপারি, সাংগঠনিক আবুল হোসেন আবু, ওয়াড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জসিম মিজি, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মাহাবুব, সদস্য, নেছার পাঠান, আমির হোসেন, আবিত খান প্রমূখ।


