ফরিদগঞ্জে সাবেক এমপি হারুনুর রশিদের পক্ষ থেকে বিএনপির সদস্য ফরম বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের পক্ষ থেকে ১২ জুলাই শনিবার বিকালে পাইকপাড়া উত্তর ইউনিয়নে বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ করা হয়েছে।

এসময় লায়ন মো. হারুনুর রশিদ মুঠোফোনে বক্তব্য দিতে গিয়ে বলেন, আমি ৭নং পাইকপাড়া ইউনিয়নের সকল নেতাকর্মীদেরকে আহ্বান করবো, আপনির যাদেরকে নতুন সদস্য হিসেবে অন্ত ভূক্ত করবেন, অবশ্যই তার বিষয়ে যেনে নিবেন, বহিরাগত দেরকে কোন ভাবেই বিএনপিতে যুক্ত করবেন না। আমি ধন্যবাদ জানাই ইউনিয়ন নের্তৃবৃন্দগণদের, আমার জন্য সকলে দোয়া করবেন।

পাইকপাড়া সিংহেরগাঁও ঈদগাও মাঠে বিএনপির নেতা বোরান উদ্দিনের সঞ্চলনায় ফরিদগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল খায়ের রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ১৪নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. নাচির পাটওয়ারী। ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এম এ টুটুল পাটওয়ারী, ইউনয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নান্নু দেওয়ান। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মজুমদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কারুল মজুমদার, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মিজান পাঠান, সাবেক ছাত্র নেতা আব্দুল্লা আল মামুন, মো. টিটু তপদার, মো. রাজু মিজি, বিএনপির অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।