ফারাবী খান:
ফরিদগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক আলহাজ্জ এমএ হান্নানকে বিএনপির মনোনয়ন প্রাথমিক জাচাইএ বাদ দেওয়ায় গত সোমবার রাতে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর মশাল মিছিল ও সড়ক অবোরধ করে নেতাকর্মীরা।
রবিবার সন্ধা সাড়ে ৬টায় নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে মশাল মিছিল বের করে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ।
এসময় মশাল মিছিলে নের্তৃত্ব দিতে দেখা যায়, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মঞ্জিল হোসেন মঞ্জিল। নজু পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমান গাজী, যুবলদের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান মঞ্জু, সাধারন সম্পাদক আবু ইউসুফ শাওন চৌধুরীসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দগণ।
এসময় তারা দাবি তোলেন, দুর্দিনের হান্নান ভাই আমরা সবাই তাকে চাই, উন্নয়নের হান্নান ভাই ধানেষ শীষ মার্কায় আপনাকে চাই। জেলখানার হান্নান ভাই, আমরা সবাই তাকে চাই।
মশাল মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বের করে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের গুরুত্বপূর্ণ স্থান গুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের মূল ফটোকে সমাপ্ত করে, পরে বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে সড়ক অবোরধ করে।


