গুপ্টি পশ্চিম ইউনিয়নে বাস্তবায়নে লায়ন হারুনের উঠান বৈঠক

ফারাবী খান:

ফরিদগঞ্জ উপজেলা ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকালে পূর্ব লাউতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।

এসময় তিনি বলেন, ২০০২ সালে আমি বিএনপির রাজনীতিতে প্রবেশ করি। সে থেকে অধ্যবদি পর্যন্ত বিএনপির সাথে আছি, গত ১৮ বছর দরে আমাদের নেতাকর্মীরা বের হইতে পারে নাই। তাদের বিরুদ্ধে ২৮৭টি মামলা ছিলো, এর মধ্যে দ্রুত বিচারের মামলা ছিলো, যা বিভাগীয় পর্যায়ে গিয়ে হাজিরা দিতে হতো। ২৬ মাস দরে চট্টগ্রামে গিয়ে নেতাকর্মীরা দিনরাত না খেয়ে সব কিছু হরিয়ে কষ্ট করে গেছে। এই একটা মামলার খচর বহন করতে হয়েছে ৩৫ লক্ষ টাকা। কিন্তু তখনও আমি নেতাকর্মীদের ছেড়ে যাইনি। বিগত সময়ে এমপি থাকাকালীন যতটুকু সম্ভব আমি ফরিদগঞ্জের উন্নয়ন করেছি। আগামিতেও এধারা অব্যাহতি থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস পাটওয়ারী।