কচুয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে যুব ঋণ গ্রহণ

মো. মাসুদ রানা, কচুয়া, চাঁদপুর:

চাঁদপুরের কচুয়া উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মতো বায়োগ্যাস স্থাপন লক্ষে উপজেলা যুব উন্নয়ন থেকে ২ লক্ষ টাকা ঋণ গ্রহন করেন উদ্যোক্তা মো. মনির হোসেন।

মঙ্গলবার ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ ২ লক্ষ টাকার ঋণের চেক উদ্যোক্তা মনির হোসেনের হাতে তুলে দেন।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, বায়োগ্যাস প্লান্ট স্থাপন ইঞ্জিনিয়ার কাউসার ও মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।