চাঁদপুরে মৃতদেহ নিয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর শহরে জাম পাড়াকে কেন্দ্র করে খুন হওয়া মো. ইয়াছিন (১৪) এর মৃতদেহ নিয়ে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। সকাল সাড়ে দশটার দিকে শহরের বিভিন্ন সড়কে তারা মিছিল নিয়ে ঘোরে। এসময় উপস্থিত তার সহপাঠিরা ও বিক্ষোভে অংশ নেয়া লোকজন ইয়াসিন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।

উল্লেখ্য, চাঁদপুরে জাম পাড়াকে কেন্দ্র করে এক কিশোরের হামলায় অপর কিশোর মো. ইয়াছিন (১৪) এর মৃত্যু হয়েছে। গতকাল (২ জুন) সকাল ১০টার দিকে যমুনা রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অভিযুক্ত কিশোর মুসা একই এলাকার প্রধানিয়া বাড়ির সাদেক প্রধানিয়ার ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মুসা প্রধানিয়া।