স্টাফ রির্পেোটার:
চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম মৃধা আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১১টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার বাদ মাগরিব চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোর-এ-গরিবা কমপ্লেক্স প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যক্তিজীবনে জাহাঙ্গীর আলম মৃধা একজন ক্রীড়ামোদী ও সমাজহিতৈষী ব্যক্তি ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ব্যাংক কলোনীসহ সমগ্র চাঁদপুর শহর জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তাঁর বাসভবনে ভিড় জমান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমের একমাত্র ছেলে হাফেজ সাজেদুর রহমান তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইকে জানাজার নামাজে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।


