শাহরাস্তিতে বিএনপি নেতার পিতা মারা গেছেন

স্টাফ রির্পেোটার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা তাঁতি দলের সাবেক সদস্য সচিব ও জেলা আইনজীবী উপদেষ্টা কমিটির উপদেষ্টা, আইনজীবী সহকারী মোহাম্মদ রতন বেপারী সেলিমের পিতা মোহাম্মদ হাসান আহমেদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৪ জুন সকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মনসুর আলী বেপারি বাড়ির বাসিন্দা ছিলেন।

গত ১৪ জুন (রবিবার) বাদ এশা হোসেনপুর মনসুর আলী বেপারি বাড়ি এলাকার বালুর মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন হোসেনপুর গাউছিয়া সেকেন্দার আলী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম আল কাদেরী।