স্টাফ রির্পোটার:
সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপাঠ প্রতিযোগিতা ৬ জুলাই সোমবার সকাল ১১টায় সদর উপজেলা মৈশাদীর বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমিতে অনুষ্ঠিত হয়।
বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির অধ্যক্ষ মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। তিনি অনুষ্ঠানে সাহিত্য একাডেমির দীর্ঘ ৪০ বছরের পথচলার নানা অর্জন, কর্মযজ্ঞ এবং মনন গঠন ও জ্ঞানের পরিধি বিস্তারে বইপাঠের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন।
বইপাঠ প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক ও সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য সুমন কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-কমিটির সদস্য সচিব ও একাডেমির সাধারণ সদস্য জাহিদ নয়ন, আরও বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী সদস্য মির্জা জাকির ও মোখলেছুর রহমান ভূঁইয়া আলোচনায় অংশ নেন।
এছাড়া বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- আজহার উদ্দিন পাটওয়ারী, রিফাত জাহান রিপা, রীনা রাণী মজুমদার, লুবনা আক্তার, শামসুন্নাহার মেধা, মোয়াজ্জেম হোসেন, জাহিদ খান, হাসান মাহমুদ, মেহেদী হাছান, চয়ন মজুমদার।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মোট ১০জনকে ১১ জুলাই শনিবার বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বইপাঠ প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব।


