মতলবে আড়াই হাজার ইয়াবাসহ আটক-১

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ২,৫০০ পিস ইয়াবাসহ খুকি আক্তার পারভীন (৬০) নামে এক নারীকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

জানা যায়, উপজেলার পানির ট্যাংকি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক খুকি আক্তার পারভীনের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাপাইদ গ্রামে।

পুলিশ জানায়, আটক নারীর কাছ থেকে ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতলব দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।