৫ম বার শ্রেষ্ঠ সমবায়ী গোলাম সারওয়ার

স্টাফ রিপোর্টার:

মতলব দক্ষিণ উপজেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক ৪ বারের সহ-সভাপতি সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম। জাতীয় সমবায় পুরস্কার-২০২৬ এর জন্য।

ইউএনও নেতৃত্বে গঠিত উপজেলা নির্বাচন কমিটি তাকে মনোনীত করে জেলা পর্যায়ে পাঠিয়েছেন।

এর আগে তিনি ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এবং উপজেলায় ৪ বার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছিলেন। তিনি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ২০০৪ সালের সমিতির নির্বাচনে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে পর পর তিন বার বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯৮ সালে মতলব উত্তর উপজেলার উত্তর লক্ষ্মীপুর কৃষক সমবায় সমিতির সদস্য হন। তখন থেকেই তিনি সমবায়ের সাথে জড়িত। তার বাসস্থান মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর হলেও তার দাদার বাড়ি মতলব উত্তর উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামে।

তিনি শুধু সমবায়ীই নন তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং সাংবাদিকতা পেশায় যুক্ত। গোলাম সারওয়ার সেলিম এই অর্জনের জন্য উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম ও সমবায় অফিসার মোহাম্মদ আসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।