স্টাপ রিপোর্টার, মতলব উত্তর, চাঁদপুর:
মতলব উত্তরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিজাম উদ্দিন, এসআই বেলাল, এএসআই শাহাদত ও এএসআই মনির হোসেন মুন্নু অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে মতলব উত্তর থানার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইসলামাবাদ গ্রামে শামিমের নিজ বাড়ি থেকে হাসান প্রধানের ছেলে মাহমুদ হোসেন প্রকাশ আলী হোসেন (২৮) ও ওয়ালী উল্লাহর ছেলে শামীম মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পার্শ্ববর্তী কুমিল্লা জেলা থেকে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এলাকায় বেশি দামে বিক্রি করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মতলব উত্তরকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।


