স্টাফ রিপোর্টার, শাহরাস্তি :
শাহরাস্তিতে ২০২৩-২৪ অর্থবছরের খরিফ/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির জন্য ৪শ ৫০ জন ও সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত ২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার এবং ৩শ ৫০ জন কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সামগ্রী তুলে দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এমপি। গতকাল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বীজ ও সার তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, জোবায়েদ কবির বাহাদুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণচন্দ্র দাস, উপ- সহকারী কৃষি অফিসার, বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতি জন কৃষককে বীজ ৫ কেজি, ডিএপি সার-১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে ও ৩শ ৫০জন কৃষককে ৫টি করে নারিকেল চারা বিতরণ করা হয়।


