স্টাফ রিপোর্টার:
আঃ ছাত্তার খান ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২ স্ট্রেচার প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাকির হোসেন তালুকদার ফয়সালের কাছে আইনজীবীদের চিকিৎসার সুবিধার্থে এই স্ট্রেচারগুলো তুলে দেন আব্দুস সাত্তার খান ফাউন্ডেশন এর চেয়ারম্যান চাঁদপুর জেলা জজ আদালতের ভিপি. জিপি অ্যাডঃ আলম খান মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজ আদালতের জিপি অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ কাজী খায়রুল হাসান জুমন, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডঃ তানজিল, অফিস সহকারী ফারুক হোসেনসহ আঃ ছাত্তার খান ফাউন্ডেশনের কর্মকর্তারা।
জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল বলেন, আমরা ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনজীবী সমিতিতে যে দুটি স্ট্রেচার দেওয়া হয়েছে আমাদের আইনজীবী অসুস্থ হয়ে পড়লে সেগুলো ব্যবহার করতে পারবো। আদালতে যারা অসুস্থ হয়ে পড়বেন এ সমস্ত আইনজীবীরা যাতে দ্রুত যেকোনো হাসপাতালে স্ট্রেচারের মাধ্যমে নিতে পারি সেই ব্যবস্থা করেছেন সাত্তার খান ফাউন্ডেশন।
ফাউন্ডেশনে চেয়ারম্যান চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আলম খান মঞ্জু বলেন, ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন আইনজীবী আদালত চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েছেন এবং মারা গেছেন। স্ট্রেচার এবং প্রয়োজনীয় জিনিসপত্র না থাকার কারণে আইনজীবীদেরকে ঠিকমতো কোন হসপিটালে নিতে পারিনি। তাই আইনজীবীদের সুবিধার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আপাতত দুটি স্ট্রেচার দেওয়া হল। আগামীতে পর্যায়ক্রমে আরও কিছু দেওয়া হবে।


