স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মতলব দক্ষিণ থানার উদ্যোগে এ আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
আলোচনা সভায় খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম জিলানী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক।
খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মিয়াজী, নাগদা আরব আলী প্রধানীয়া বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, হুরমহিষা আল আকসা জামে মসজিদের ইমাম মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা ও র্যালীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মতলব দক্ষিণ থানার এসআই ও খাদেরগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের বিট অফিসার দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, নাগদা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নাদিরুজ্জামান।
এসময় খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজহার মজুমদার, মুরাদ হোসেন মিয়াজী, নাছির খন্দকার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


