স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, পরিচিতি সভা ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে চাঁদপুর শহরের বিপণীবাগ দলীয় কার্যালয়ে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন-সুন্নাহর ভিত্তিতে রাজনীতি করে। দেশের মানুষের কল্যাণ ও স্থায়ী মুক্তির জন্য কোরআন-সুন্নাহর বিকল্প নেই। বিভিন্ন রাজনৈতিক দলের ভুল ব্যাখ্যা ও প্রচারের কারণে সাধারণ মানুষ শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থাকে আতঙ্কের বিষয় মনে করে।
তিনি বলেন, যারা ক্ষমতার জন্য নীতি-আদর্শ বিসর্জন দিয়ে কোরআন-সুন্নাহ ও শরিয়াহ আইনকে পেছনে রেখেছে, দেশের ধর্মপ্রাণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।
মাওলানা লোকমান হোসাইন জাফরী আরও বলেন, “ইসলামী আন্দোলন নীতি-আদর্শের প্রশ্নে সবসময় আপসহীন। আমাদের আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই কোনো অন্যায়, অপশক্তি অথবা ক্ষমতার কাছে নীতি-আদর্শ বিসর্জন দেননি। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সেই আদর্শ লালন করেই রাজনীতি করেন। আমাদের কাছে ক্ষমতার চেয়ে ইসলামী নীতি-আদর্শই বড়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা গাজী মো. হানিফ, কেএম ইয়াসিন রাসেদসানী, আলহাজ জামিল আহমেদ জাকির, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ডাক্তার বেলাল হোসেন, প্রচার সম্পাদক আসাদুল্লাহ সুমন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ শরিফুল্লাহ মজুমদার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, দাওয়াহ ও জনশক্তি বিষয়ক সম্পাদক মুফতি আমির হোসেন বিননুরী, আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল বাশার, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি তুলে ধরা হয়। পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করানো হয়।


