স্টাফ রিপোর্টার, হাজীগঞ্জ :
হাজীগঞ্জে গত দুই মাসে একই ঘরে ৪ বার চুরি শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়ে একটি পরিবার। নগর টাকা, স্বর্ন-গহনাসহ ঘরের প্রায় সব মূল্যবান মালমাল চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এতে পরিবারটি একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন, অন্য দিকে অর্থনৈতিক সংকটে পড়ছে।
গত ৩০ জুন দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার মালিগাঁও শাহ্ হাজী বাড়ির মিজানুর রহমানের ঘরে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মিজানুর রহমানের স্ত্রী রাজিয়া আক্তার বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্র জানা যায়, রবিবার রাতে কোন এক সময়ে অজ্ঞাত একটি চোরচক্র মিজানুর রহমানের ঘরে ডুকে একটি রঙিন এলইডি টিভি যার মূল্য ৩০০০০ টাকা, একটি চার্জার ফ্যান যার মূল্য ৫০০০টাকা , একটি সেলাই মেশিন যার মূল্য ১২০০০ টাকা, আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন যার মূল্য ৫০ হাজার টাকা, দুটি টিউবওয়েল যার মূল্য ১৪০০০ টাকা , ও বিশ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল এবং নগদ ৭৫০০ টাকা চুরি করে নিয়ে যায়।
এই সময় মিজানুর রহমানের পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এ-র আগে বাড়িতে তাদের অনুপস্থিতিতে বেশ কয়েকবার তাদে বসত ঘরে চুরি করে এই চোর চক্রের সদস্যরা। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার হিসেবে আব্দুর রশিদ(ওসি) বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।


