রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির খাবার বিতরণ

স্টাফ রিপোটার, চাঁদপুর :

রোটাবর্ষের প্রথম দিনে দুঃস্থদের মাঝে রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে শহরের কালীবাড়ি ও শপথ চত্বর এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন ক্লাবের নবাগত সভাপতি ও সেক্রেটারিসহ ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ।
এসময় উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির সভাপতি রোটাঃ মুহাম্মদ রকিবুল হাসান রুমন, সেক্রেটারি রোটাঃ মাহমুদ হাসান কবির , ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ পিপি রহিমা বেগম, ক্লাব ট্রেইনার রোটাঃ মফিজ উদ্দিন সরকার, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এস এম মোর্শেদ সেলিম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ তাজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রোটাঃ সাখাওয়াৎ হোসেন, ক্লাব ডিরেক্টর রোটাঃ সমির পোদ্দার ও রোটারেক্ট ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির চার্টার প্রেসিডেন্ট রোটাঃ তাহমিনা আক্তারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।