স্টাফ রিপোর্টার:
সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চাঁদপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সঞ্জয় কুমার রায়ের বিদায় এবং নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ তৌফিক ইমামের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস, চাঁদপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মানিক সরকার। সিনিয়র অফিসার আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুর জেলার সোনালী ব্যাংকের ২০টি শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিদায়ী ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ তৌফিক ইমামকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং নবাগত কর্মকর্তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


