কচুয়ায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা শীর্ষক আলোচনা

স্টাফ রিপোর্টার

কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসার মিলনায়তনে শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক অরাজনৈতিক সংগঠন স্বপ্নবাজ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার সুধীজনদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কাজী হোসাইন মীর এর সভাপতিত্বে ও সহ-সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আরিফুর রহমান।

এসময় তিনি বক্তব্য বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য ও সুশিক্ষিত, সামাজিক ব্যক্তিত্ব এবং জনদরদি ব্যক্তিদের পক্ষে আমরা সকলে সমর্থন করবো। আমার সবাই ন্যায় নৈতিকতা অযোগ্য ব্যক্তির কাছে বিক্রি করবো না।

তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক অরাজনৈতিক সংগঠন স্বপ্নবাজ। এই সংগঠনটি শুরু থেকেই সামাজিক ও মানবিক কাজ করে আসছে। বিশেষ করে সামাজিক এই সংগঠন কোন ওয়ার্ড, পাড়া, মহল্লাভিত্তিক নয়। এই সংগঠনের সাথে জড়িত রয়েছে পুরো কাদলা ইউনিয়নের বর্তমান যুব সমাজের তরুণেরা। এই সংগঠনের পক্ষ থেকে এই ইউনিয়নের সকল সামাজিক ও উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখে আসছে।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া তুহিনসহ সংগঠনে অন্যান্য নেতৃবৃন্দরা । এই সময় কাদলা ইউনিয়নের যুব সমাজ ও তরুণরা উপস্থিত ছিলেন।