দেবপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষ ॥ নিহত-১ আহত-৫

স্টাফ রিপোর্টার

চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া দেবপুর এলাকায় সিএনজি স্কুটার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অপর ২ জন মারাত্মক আহত হয়েছে।

চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া দেবপুর এলাকায় সিএনজি চালিত স্কুটারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের মাহিনুর বেগম (৩২) নামের এক মহিলা নিহত হয়েছে। তার বাড়ি রাধাসার গ্রামের বড় বাড়ি। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২ টার সময় নিহত মাহিনুর বেগম পরিবারের আরো দু সদস্যকে সাথে নিয়ে ছোট ভাইয়ের বিবাহের সদাই কিনতে চাঁদপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে। জানা যায় মাহিনুর বেগম তার ছোট বোন ও ছোট ভাই কে সাথে নিয়ে অপর ছোট ভাইয়ের বিবাহের কেনাকাটা করতে চাঁদপুর যাচ্ছিল। মহামায়ার দেবপুর এলাকায় সিএনজি স্কুটারটি গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক সিএনজি স্কুটার কে সামনা সামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিনুর বেগম মারা যায়। তার অপর ভাই বোন গুরুতর আহত হলে স্হানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। দূর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই সফিউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মাহিনুর বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে। একই সাথে ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

একই সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সাথে চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী অপর আরেক সিএনজি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ওই সিএনজি স্কুটারের আরো ৩ যাত্রী আহত হয়েছে। তাদের কে ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।