শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আদনান হোসেন নামে এক চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা টামটা উত্তর ইউনিয়নের নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। নিহত আদনান পশ্চিম ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও বোস্তা গ্রামের মেহের বাড়ির কৃষক আব্দুল মালেক ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায় আব্দুল মালেকের ছেলে আদনান ওইদিন নিজ বসত ঘরে বিদ্যুৎস্পষ্ট হয়ে পড়লে পরিবারের লোকজনের চিৎকারে আশ-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উয়ারুক হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদনানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা যায় আব্দুল মালেকের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে আদনান বড় ছেলে।