বিদ্যুৎপৃষ্টে আহত সুরাহিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

মো: মাসুদ রানা, স্টাফ রিপোর্টার, চাঁদপুর:

 

বাবার চোখে কান্না। দিনরাত সন্তানের ভাবনায় অস্থির তিনি। একমাত্র ছেলের মর্মান্তিক ঘটনায় পুরো পরিবার এখন নিস্তব্দ। বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে দু’হাত হারিয়ে জীবন সন্ধিক্ষণে আদরের ছেলে। মর্মান্তিক এ ঘটনায় পুরো পরিবার দিশেহারা। বলছি চাঁদপুরের কচুয়া উপজেলার রাজারামপুর গ্রামের সুমন মোল্লার ৯ বছরের ছেলে সুরাহিন মোল্লার কথা । আহত ওই শিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসায় ৩য় শ্রেণীতে পড়ে।

জানা যায়, গত ৮ জুন সকালে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সুরাহিন মোল্লা সাচার শফিক টাওয়ার বিদ্যুৎ অফিসের উপর খোলা ছাদে খেলার সময় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্যুৎ পৃষ্ট সুরাহিন মোল্লার দু’হাত কেঁটে ফেলা হয়। বিদ্যুৎ অফিসের গাফলতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান। এদিকে প্রায় ১ মাস অতিবাহিত হলেও পল্লী বিদ্যুতের কেউ কোন রকম খবর রাখেনি বলেও জানান তারা।

আহত সুরাহিন মোল্লার বাবা সুমন মোল্লা ও চাচা তানভীর জানান, সাচার বিদ্যুতের সাব জোনাল অফিসের পশ্চিম পাশে আমাদের বসতঘর। বিদ্যুৎ অফিসের পাশ দিয়ে ঘেষা হাই ভোল্টেজের তার সংযোগ রয়েছে। ঘটনার দিন সকাল বেলায় সুরাহিন মোল্লা ওই ছাদে খেলার অগোচরে আকস্মিক ভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। পাশাপাশি বিদ্যুৎ অফিসের গাফলতির কারনে সুরাহিন মোল্লার এ অবস্থা হয়েছে। একমাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ অফিসের কোনো লোকজন খোঁজ রাখেনি তার।