গনি স্কুলের সাবেক শিক্ষক মানিক লাল আর নেই

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

চাঁদপুরের অতি পুরাতন বিদ্যাপিঠ গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মানিক লাল সরকার পরলোক গমন করেছেন।
মানিক লাল সরকার গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারি শিক্ষক হিসাবে কর্মরত থাকার পর ২০১৪ তিনি অবসরে চলে যান। এর পূর্বে মানিক লাল সরকার মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অবসরে গিয়ে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরেন।
৯ জুলাই সোমবার দিবাগত রাত ৩ টায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ বাসভবনে হৃদযন্ত্রেক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃস্বাশ ত্যাগ করেন।
প্রয়াত মানিক লাল সরকারের শেষকৃত্য মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া নলুয়া গ্রামের সরকার বাড়িতি বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে ।
গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন জনপ্রিয় শিক্ষক মানিক লাল সরকারের মৃত্যুতে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্নার পরম শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীনসহ সকল শিক্ষকবৃন্দ।