৫ ক্লিনিক ও ডায়াগনস্টিককে ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
চাঁদপুরে ৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে সেন্টারকে ৯০হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০৯ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. রাজন কুমার দাস।
জানা যায়, অভিযানে নানা অনিয়ম এবং লাইসেন্স দীর্ঘদিন নবায়ন না থাকা, নোংরা পরিবেশের অভিযোগে বঙ্গবন্ধু সড়কে অবসস্থিত মা ও শিশু হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন৷ ক্যাম্পাস কিডনি ডায়ালাইসিস সেন্টারকে ৫ হাজার টাকা, লাইসেন্স না থাকা, নোংরা পরিবেশের দায়ে স্টেডিয়াম রোডস্থ আল করীম ডায়াগনস্টিক কে ২ হাজার টাকা, একই এলাকার হলি ফ্যামেলী ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, সেন্টাল সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেন৷
এসময় মোবাইল কোর্টে শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত মা ও শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের দুইটি ওয়ার্ডে রোগী চিকিৎসাধীন অবস্থায় থাকলেও কোন দরখাস্ত ছাড়াই ডাক্তার তিনদিন ছুটিতে আছেন। হাসপাতালের লাইসেন্সও মেয়াদউত্তীর্ণ। হাসপাতালে রোগীদের মেডিকেল পরীক্ষার প্যাথলজি থাকলেও নেই লাইসেন্স, নেই টেকনিশিয়ান। তবুও চলছে পরীক্ষা।
চাঁদপুর স্টেডিয়াম রোডে অবস্থিত নিউ আল কারীম ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, নিউ আল কারীম ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন যাবত লাইসেন্স হালনাগাদ না করেই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এসময় প্যাথলজির  ফ্রিজে পাওয়া যায় প্রায় ৬ মাস পূর্বের মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক মেডিসিন যা দিব্যি এখনও তারা নিরবে ব্যবহার করে আসছে।
তাৎক্ষণিক নিউ আল কারীম ডায়াগনস্টিক সেন্টারকে মোবাইল কোর্টে আদালত ২৫ (পঁচিশ হাজার) টাকা অর্থ দন্ড প্রদান করেন।